ডাগআউটে প্রীতি ম্যাচ দেখলেন প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ ঘিরে এবার ভিন্ন মাত্রা যোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিভিআইপি গ্যালারি এড়িয়ে জাতীয় স্টেডিয়ামের ডাগআউট টেন্টে বসে পুরো ম্যাচ উপভোগ করেন তিনি, যা ক্রীড়াঙ্গনে নতুন বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের মাঝে পদক বিতরণ করেন প্রধানমন্ত্রী। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ক্রীড়াখাতকে ঘিরে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা দিবসের মতো জাতীয় দিনে এমন আয়োজন কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং তরুণদের ক্রীড়ায় উদ্বুদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আয়োজক বাংলাদেশ ফুটবল ফেডারেশন-কে ধন্যবাদ জানিয়ে তিনি দেশবাসীকে দিবসটির শুভেচ্ছা জানান।

ক্রীড়াকে প্রাতিষ্ঠানিক ও পেশাদার পর্যায়ে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার তৃণমূল থেকে খেলোয়াড় তৈরির পরিকল্পনা নিয়েছে। তিনি জানান, “নতুন কুঁড়ি স্পোর্টস” চালুর পাশাপাশি দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নের স্কুলভিত্তিক প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়ার অবস্থান আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের জন্য আরও সাফল্য বয়ে আনতে দক্ষ খেলোয়াড় তৈরি করা হবে।

খেলাধুলাকে জাতীয় ঐক্যের মাধ্যম হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী দল-মত নির্বিশেষে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, খেলাধুলা মানুষের মধ্যে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলে।

এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে তার কন্যা জায়মা রহমান