উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা হেরে বিদায় নিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ-এর কাছে। হারের রাতটিকে আরও কষ্টের করে তুলেছে দলের তরুণ খেলোয়াড় ফারমিন লোপেজ-এর চোট।
ম্যাচের ৬৮তম মিনিটে গোলের চেষ্টা করতে গিয়ে অ্যাতলেটিকোর গোলরক্ষক হুয়ান মুসোর বুটের আঘাতে মুখে গুরুতর চোট পান লোপেজ। এতে তার ঠোঁট কেটে যায় এবং রক্তপাত শুরু হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে সেলাই করা হয়।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হলেও মুসো এটিকে দুর্ঘটনা বলে দাবি করেছেন। তিনি বলেন, এটি স্বাভাবিক খেলার অংশ, ইচ্ছাকৃত কিছু নয়। পরে তিনি লোপেজের কাছে দুঃখ প্রকাশও করেন।
এদিকে বার্সেলোনা শিবিরে এ ঘটনায় ক্ষোভ দেখা গেছে। ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা এটিকে “সহ্য করার মতো নয়” বলে মন্তব্য করেছেন।
৩-২ অ্যাগ্রিগেটে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়ার পর এখন বার্সেলোনার লক্ষ্য লা লিগা শিরোপা। তবে লোপেজের চোটের কারণে আগামী ম্যাচে তার খেলা অনিশ্চিত।





