প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাৎ সম্পর্কে তার প্রেস উইং থেকে এক বার্তায় জানানো হয়।
বার্তায় বলা হয়, সৌজন্য সাক্ষাতে উভয়পক্ষ শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
ড. মুহাম্মদ ইউনূস এই সময় সেনাবাহিনী প্রধানকে ধন্যবাদ জানান বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময়ে সেনাবাহিনীর সহযোগিতার জন্য এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।





