ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি নেই: মার্কিন দূতাবাস

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কাজ করার অনুমোদন নেই বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দূতাবাসের পাঠানো এক বার্তায় বলা হয়, বি১/বি২ (ভিজিটর) ভিসায় যুক্তরাষ্ট্রে থাকাকালে সীমিত কিছু ব্যবসায়িক কার্যক্রম করা যেতে পারে। এর মধ্যে রয়েছে চুক্তি নিয়ে আলোচনা বা দরকষাকষি করা এবং বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণ।

তবে বার্তায় স্পষ্ট করে জানানো হয়, যুক্তরাষ্ট্রে অবস্থান করে কোনো ধরনের পারিশ্রমিক গ্রহণ করা বা যুক্তরাষ্ট্রভিত্তিক কোনো নিয়োগকর্তার জন্য কাজ করা ভিজিটর ভিসার আওতায় সম্পূর্ণভাবে নিষিদ্ধ।