চট্টগ্রামের কক্সবাজার থেকে ২২২ কিমি দক্ষিণপূর্বে বঙ্গোপসাগরে ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৫ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।
অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানায়, এটি অগভীর ভূমিকম্প ছিল এবং মাটির ১০ কিলোমিটার গভীরে ঘটেছে। তবে কেউ এখনও এটি অনুভব করার খবর দেয়নি।





