ঢাকা-১৩ আসনের (মোহাম্মদপুর, শ্যামলী, আদাবর, শিয়া মসজিদ) ভোটের তিনটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ১২৩৫ ভোট পেয়ে এগিয়ে আছেন রিকশা প্রতীকের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মামুনুল হক।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ধানের শীষের মনোনীত বিএনপি প্রার্থী ববি হাজাজ্জ পেয়েছেন ১১১৫ ভোট।
ঢাকা-১৩ আসনে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন, নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন, এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন।





