হাসনাতের প্রতিদ্বন্দ্বী জসীম ভোট বর্জন করলেন

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী জসীম উদ্দিন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। তিনি বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ফেসবুক লাইভে এসে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

জসীম উদ্দিন ট্রাক প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।