শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

বাংলাদেশের আকাশে বুধবার (১৯ মার্চ) হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

বুধবার বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদ এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় ও বিভাগীয় কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং স্পারসো থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে নিশ্চিত হওয়া গেছে যে, কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি।

এ কারণে শুক্রবার (২০ মার্চ) পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার (২১ মার্চ) থেকে শাওয়াল মাস গণনা শুরু হয়ে সেদিনই সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে, ইনশাআল্লাহ।