বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন। রোববার (২৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা এবং বর্তমান মধ্যপ্রাচ্য সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উভয় পক্ষ জাতিসংঘে চলমান সহযোগিতা এবং রাশিয়া-বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি ও সংকট নিরসনে উভয় দেশের অবস্থান নিয়েও আলোচনা হয়।
বৈঠক শেষে রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বলেন, রাশিয়া মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দ্রুত অবসানের পক্ষে। তিনি আরও জানান, রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে বিদ্যমান মতপার্থক্যের সমাধানে রাশিয়া সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।





