স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বৈঠক করেছেন।
সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের এক বার্তায় রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন জানান, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে তাদের একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা জোরদারের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জনগণকে সুরক্ষিত রাখতে বিভিন্ন কর্মসূচি নিয়ে কথা হয়েছে।





