সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে একটি বিল জাতীয় সংসদে পাস হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বিলটি উত্থাপন করেন এবং পরে কণ্ঠভোটে তা পাস হয়।
বিলে বলা হয়েছে, বিসিএসসহ সব সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩২ বছর হবে। তবে যেসব পদে আগে থেকেই ৩২ বছরের বেশি বয়সসীমা নির্ধারিত আছে, সেখানে সেই নিয়মই বহাল থাকবে। প্রতিরক্ষা ও আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়োগ এ আইনের বাইরে থাকবে।
সরকারের মতে, শিক্ষিত বেকারদের জন্য সুযোগ বাড়ানো এবং শ্রমবাজারে ইতিবাচক প্রভাব ফেলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




