মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো

উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে। রোববার (১৫ মার্চ) রাতে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রকিবুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স প্রায় সাড়ে তিন ঘণ্টার যাত্রা শেষে নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছায়। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন এবং সেখানে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে।

ডা. রকিবুল ইসলাম আরও জানান, যাত্রাপথে তার কোনো ধরনের শারীরিক জটিলতা দেখা যায়নি।

এর আগে রোববার বেলা ১১টার দিকে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়।