ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে আগামী পাঁচ বছর (২০২৬-২০৩০) গুলশান ইয়ুথ ক্লাবের অফিশিয়াল স্পনসর হিসেবে যুক্ত হয়েছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড (এসএফবিএল)। এ লক্ষ্যে সম্প্রতি উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি স্বাক্ষর শেষে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক তুলে দেন ক্লাবের সভাপতি ড. ওয়াহিদুজ্জামান তমালের হাতে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের (সুমন) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল খান।
স্বাক্ষর অনুষ্ঠানে ক্লাবের সভাপতি ড. তমাল বলেন, বাংলাদেশের নারী ক্রিকেটের উন্নয়নে অঞ্জন চৌধুরীর দীর্ঘমেয়াদী সমর্থন ও প্রতিশ্রুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই স্পনসরশিপ চুক্তির মাধ্যমে দেশের নারী ক্রিকেটে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।





