সিলেটের সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মিনিটে এই কম্পন টের পান স্থানীয়রা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.০।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট উপজেলা এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা। তিনি জানান, বিকেল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে এই ভূমিকম্প সংঘটিত হয় এবং এর কেন্দ্রস্থল ঢাকা থেকে প্রায় ২১৪ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।
প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে হঠাৎ কম্পনের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।





