৮০০ নার্স নেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ৮০০ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী শুক্রবার (১৫ আগস্ট) থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। সোমবার (১১ আগস্ট) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

পদের নাম ও সংখ্যা: সিনিয়র স্টাফ নার্স – ৮০০টি পদ।

শিক্ষাগত যোগ্যতা:
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি (বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক অনুমোদিত)।

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন ফি: ৫০০ টাকা।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

আবেদন প্রক্রিয়া ও শর্তাবলী:
প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণের সময় পাসপোর্ট সাইজের ছবি (২৪০x২৪০ পিক্সেল), স্বাক্ষরের ছবি (৩০০x৮০ পিক্সেল), আবেদন ফি জমার রসিদ এবং প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র (মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) আপলোড করতে হবে।

প্রদত্ত ট্র্যাকিং নম্বর ও পাসওয়ার্ড সুরক্ষিতভাবে সংরক্ষণ করতে হবে, যা প্রবেশপত্র প্রিন্ট ও অন্যান্য প্রয়োজনে ব্যবহৃত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য আহ্বান জানানো হবে।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, রেজিস্ট্রেশন সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য সনদপত্রের মূল কপি ও সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না। অসম্পূর্ণ বা ভুল তথ্যযুক্ত আবেদন বাতিল বলে গণ্য হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পদসংখ্যা পরিবর্তন বা নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।

আবেদন লিংক: অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন