ফেব্রুয়ারি মাসে এলপি গ্যাস ও অটোগ্যাসের দাম বৃদ্ধি

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩০৬ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ১৩৫৬ টাকা করা হয়েছে। নতুন দাম সোমবার (২ ফেব্রুয়ারি) ঘোষণা করা হয়েছে এবং এটি আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও বৃদ্ধি পেয়েছে। চলতি মাসে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৯ টাকা ৮০ পয়সা থেকে বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে জানুয়ারি মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১,৩০৬ টাকা এবং অটোগ্যাসের দাম ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।