ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ঘোষিত ১০ ফেব্রুয়ারির বিশেষ ছুটি বহাল থাকবে। তবে এই ছুটির সমন্বয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সুবিধাজনক সময়ে যেকোনো একটি সাপ্তাহিক ছুটির দিনকে কর্মদিবস ঘোষণা করতে পারবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে দেশব্যাপী সরকারি ছুটি থাকবে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি ঘোষিত বিশেষ ছুটিও কার্যকর থাকবে।
তবে বিশেষ ছুটি গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ১০ ফেব্রুয়ারির পর সুবিধাজনক যেকোনো একটি সাপ্তাহিক ছুটির দিনকে কর্মদিবস হিসেবে ঘোষণা করার ক্ষমতা রাখবে।





