নির্বাচন ও গণভোট সফলভাবে আয়োজন করায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) জাতিসংঘ এক বার্তায় এ অভিনন্দন জানায়।
বার্তায় বলা হয়, জাতিসংঘ মহাসচিব সব রাজনৈতিক অংশীজনকে জাতীয় ঐক্য জোরদার করতে ইতিবাচক গতিশীলতা তৈরির আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে গণতান্ত্রিক রীতি ও আইনের শাসন বজায় রাখা, সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা এবং সব নাগরিকের মানবাধিকার পূর্ণাঙ্গভাবে ভোগের পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বার্তায় আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে উত্তরণের পথে অগ্রসর হচ্ছে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে-এই প্রেক্ষাপটে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক চর্চা আরও গুরুত্বপূর্ণ।





