পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি বিদায় নেন। বিদায়ের সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে শুভেচ্ছা ও বিদায় জানান।
বিদায় মুহূর্তে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে মো. তৌহিদ হোসেন বলেন, তিনি তার পুরোনো জীবনে ফিরে যাবেন এবং লেখালেখিতে মনোযোগ দেবেন। সে কারণে ভবিষ্যতে আবারও গণমাধ্যমের সঙ্গে তার যোগাযোগ হতে পারে বলে তিনি জানান।
উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে কোনো অপূর্ণতা বা আফসোস আছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভালো-মন্দ মিলিয়েই তার দায়িত্বকাল কেটেছে।





