প্রয়াত সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদ–এর শাসনামলে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা উইলিয়াম বি মাইলাম আর নেই।
মার্কিন এই কূটনীতিক মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মারা যান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের আরেক সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীও ফেসবুকে মাইলামের মৃত্যুর তথ্য জানান। তিনি মাইলামের কন্যা, প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক এরিকা মাইলাম–এর পাঠানো একটি ইমেইলের বরাতে এ খবর দেন।
নব্বইয়ের দশকের শুরুতে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন উইলিয়াম বি মাইলাম। তিনি ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত এ দায়িত্বে ছিলেন।
উল্লেখ্য, গত বছর ঢাকায় সফরে এসেছিলেন সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত। সে সময় তিনি অন্তর্বর্তী সরকারের সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস–এর সঙ্গেও সাক্ষাৎ করেন।





