বনানীর ১১তলা ভবনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

রাজধানীর বনানী এলাকার একটি ১১তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানীর ১২ নম্বর রোডের ৪২ নম্বর বাড়ির ওই ভবনের ১১তলার একটি কাপড়ের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভবনের ওপরের তলায় আগুন লাগে এবং বর্তমানে পাঁচটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে তিনি জানিয়েছেন।