জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর আয়োজিত ৩০তম ন্যাশনাল ক্যাম্প-২০২৬ এর উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সাভারের কৃষিবিদ সিটিতে অবস্থিত গ্লোরিয়াস ইন্টারন্যাশনাল স্কুলে চার দিনব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। এতে সারাদেশ থেকে বাছাই করা প্রায় ১৯০ জন একাদশ শ্রেণি ও তদূর্ধ্ব শিক্ষার্থী অংশ নিচ্ছে।
অংশগ্রহণকারীদের ছয়টি রেজিমেন্টে ভাগ করা হয়েছে, যেগুলোর নামকরণ করা হয়েছে সংগঠনের প্রাক্তন সভাপতি ও বিশিষ্ট ব্যক্তিদের নামে বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, সানাউল্লাহ নূরী, এম এ রশিদ চৌধুরী, ইঞ্জিনিয়ার আবুল ফয়েজ, আল মাহমুদ ও আবু জাফর সবুজ রেজিমেন্ট।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও রিহ্যাবের নবনির্বাচিত সভাপতি ড. আলী আফজাল। সভাপতিত্ব করেন ফুলকুঁড়ি আসরের ভারপ্রাপ্ত সভাপতি জয়নুল আবেদীন আজাদ।
চার দিনব্যাপী এই ক্যাম্পে ‘নিজেকে গড়ো’ বিষয়ভিত্তিক আলোচনা, শিশু পার্লামেন্ট, মেধা যাচাই এবং মাঠভিত্তিক বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানান।





