ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। নিয়মিতই ভক্তদের সঙ্গে নিজের নানা মুহূর্ত ভাগ করে নেন তিনি। এবারও একগুচ্ছ নতুন ছবি শেয়ার করে নজর কেড়েছেন এই অভিনেত্রী।
শেয়ার করা ছবিগুলোতে তাকে দেখা গেছে ঝকঝকে সিলভার রঙের ডিজাইনার পোশাকে। সঙ্গে মানানসই গহনা ও মেকআপে তার গ্ল্যামারাস লুক মুগ্ধ করেছে ভক্ত-অনুরাগীদের।
ছবিগুলো প্রকাশের পর মন্তব্যে ভরে গেছে সোশ্যাল মিডিয়া। এক ভক্ত লিখেছেন, “অপূর্ব সব ছবি, মায়াবী রূপ আর অনবদ্য ফ্যাশন-আপনি আভিজাত্যের অনন্য উদাহরণ।” আরেকজন মন্তব্য করেন, “অনেক সুন্দর লাগছে দেখতে।”
প্রসঙ্গত, ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন মেহজাবীন। তার অভিনীত প্রথম নাটক তুমি থাকো সিন্ধুপারে, যেখানে তার সহশিল্পী ছিলেন মাহফুজ আহমেদ।
এরপর ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘কল সেন্টার’, ‘মেয়ে শুধু তোমার জন্য’, ‘আজও ভালোবাসি মনে মনে’সহ একাধিক নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন তিনি। ২০১৩ সালে অপেক্ষার ফটোগ্রাফি নাটকটি তার ক্যারিয়ারের বড় মোড় ঘুরিয়ে দেয়। আর ২০১৭ সালে বড় ছেলে নাটকে অভিনয়ের মাধ্যমে আবারও জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন এই অভিনেত্রী।





