বসুন্ধরায় জামায়াত আমিরের বাসায় তারেক রহমানের সাক্ষাৎ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করতে বসুন্ধরায় অবস্থিত তাঁর বাসভবনে গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১২ মিনিটে তারেক রহমান জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে পৌঁছান।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জামায়াত আমিরের কার্যালয়ের সামনে দুই দলের নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

এর আগে শনিবার বিএনপির পক্ষ থেকে জানানো হয়, জামায়াত আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম-এর সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করবেন তারেক রহমান।