সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রোববার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু জানান, বেলা সাড়ে ৩টার দিকে নবনিযুক্ত প্রধান বিচারপতি স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরিদর্শন বইতে স্বাক্ষর শেষে বেলা ৩টা ৩৭ মিনিটে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।
এ সময় কয়েকজন বিচারপতি, গণপূর্ত বিভাগের কর্মকর্তা এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।





