আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল। আগামী ১ মে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টা ৩০ মিনিটে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
শনিবার সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথসভা শেষে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তিনি বক্তব্য রাখবেন।





