বলিউডের জনপ্রিয় জুটি অজয় দেবগণ ও কাজলের দাম্পত্য জীবন নিয়ে একসময় তৈরি হয়েছিল বড় বিতর্ক।
ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, ২০০৬ সালে ‘গ্যাংস্টার’ সিনেমার সেটে কঙ্গনা রানাওয়াতের সঙ্গে পরিচয়ের পর অজয়ের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে। পরবর্তীতে ২০১০ সালে ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় সেই সম্পর্ক নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়।
শোনা যায়, কঙ্গনা সম্পর্কটি আরও এগিয়ে নিতে চাইলেও অজয় নিজের সংসার ভাঙতে চাননি। এতে ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এদিকে বিষয়টি জানতে পেরে কাজল ক্ষুব্ধ হয়ে অজয়কে সতর্ক করেন। গুঞ্জন রয়েছে, কঙ্গনার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন না করলে কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি।





