রাজধানীর তেজগাঁওয়ে রহিম মেটাল মসজিদের সামনে জুমার নামাজ শেষে আকস্মিক ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, জুমার নামাজ শেষে মিছিল শুরু হলে ডিবি পুলিশ দ্রুত অভিযান চালায়। এসময় মিছিলে অংশ নেওয়া ৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





