প্রবাসী বাংলাদেশিদের জন্য মধ্যপ্রাচ্যে ২৪ ঘণ্টার হটলাইন চালু

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিদের সহায়তার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি হটলাইন চালু করেছে।

রোববার (১ মার্চ) মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, মধ্যপ্রাচ্যে অবস্থানরত কোনো বাংলাদেশি যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে তারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কল সেন্টার +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে ফোন করে সাহায্য চাইতে পারবেন। উল্লেখ্য, এই হটলাইন ২৪ ঘণ্টা, সপ্তাহের সাত দিন খোলা থাকবে।