এশিয়ান কাপ বাছাই :বাংলাদেশ–ভারতের লড়াই

২০২৭ এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে ভারতের বিপক্ষে  খেলবে বাংলাদেশ । গ্রুপ ‘সি’ বাংলাদেশ – ভারত ছাড়াও আরো দুটি দল হচ্ছে হংকং ও সিঙ্গাপুর। আজ (৯ ডিসেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে বাছাইপর্বের ড্র ।

আগামী মার্চে ‘হোম ও অ্যাওয়ে’ ভিত্তিতে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচগুলো। আজ কুয়ালালামপুরে ২৪টি দলকে ৬টি গ্রুপ ভাগ করা হবে ড্র অনুষ্ঠানে। এ ড্রয়ে পট-৪ এ ছিল বাংলাদেশ । প্রথমে, পট-৩ থেকে বাংলাদেশের গ্রুপ এসেছে সিঙ্গাপুর, পট-২ থেকে হংকং এবং পট-১ থেকে আসে ভারত।