গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ আগস্ট) দুপুরে জেলা শহর থেকে তাকে আটক করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার প্রেক্ষিতে সুজন সিকদারকে আটক করা হয়।
উল্লেখ্য, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে এখন পর্যন্ত পাঁচটি হত্যা মামলাসহ মোট ১৫টি মামলা দায়ের করেছে, যেখানে আসামি করা হয়েছে ১৫ হাজারেরও বেশি ব্যক্তিকে।





