এসএসসি নিয়ে জরুরি ব্রিফিংয়ে আসছেন শিক্ষামন্ত্রী

এসএসসি ও সমমান পরীক্ষার চলমান পরিস্থিতি নিয়ে জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে তিনি সাংবাদিকদের সামনে আসবেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক।

এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারা দেশে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় সাড়ে ১৮ লাখের বেশি শিক্ষার্থী।

প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র, মাদরাসা বোর্ডে কোরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি বোর্ডে বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হয়।