দেশের বাজারে সোনার দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা।
বুধবার (৮ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী-
- ২২ ক্যারেট: প্রতি ভরি ২,৫২,৪০৯ টাকা
- ২১ ক্যারেট: প্রতি ভরি ২,৪০,৯২০ টাকা
- ১৮ ক্যারেট: প্রতি ভরি ২,০৬,৫১১ টাকা
- সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৬৮,১৯৫ টাকা
সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৮৯০ টাকা।
রুপার নতুন দর-
- ২২ ক্যারেট: ৫,৮৯০ টাকা
- ২১ ক্যারেট: ৫,৫৯৯ টাকা
- ১৮ ক্যারেট: ৪,৭৮২ টাকা
- সনাতন পদ্ধতি: ৩,৬১৬ টাকা
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতির প্রভাবেই দেশের বাজারে সোনা ও রুপার দামে এই নতুন বৃদ্ধি এসেছে।





