ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল।
এর আগে ডেপুটি স্পিকার পদে একমাত্র মনোনয়ন জমা পড়েছে বলে জানিয়েছেন অধিবেশনের সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, এ পদে মনোনয়ন পাওয়া একমাত্র প্রার্থী ছিলেন সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।





