আহমেদ আযম খান মন্ত্রী হিসেবে শপথ নিলেন

টাঙ্গাইল-৮ (বাসাইল–সখিপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান।

এ সময় রাষ্ট্রপতির কক্ষে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এদিকে একই দিনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) জাতীয় সংসদের স্পিকার হিসেবে শপথ গ্রহণ করেন।