কুমিল্লার তিন উপজেলায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

জরুরি মেরামত কাজের জন্য কুমিল্লার বিভিন্ন এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড

মঙ্গলবার (২১ এপ্রিল) এক বার্তায় জানানো হয়, লাকসাম উপ-এবিকার গ্যাস পাইপলাইনের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী বুধবার (২২ এপ্রিল) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় কুমিল্লা জেলার লাকসাম, লালমাই ও বরুড়া উপজেলার সব শ্রেণির গ্রাহক এই ভোগান্তির মুখে পড়বেন।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ।