‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন ডা. শফিকুর রহমান

মেজর (অব.) আখতারুজ্জামান রচিত ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

এ সময় লেখক মেজর (অব.) আখতারুজ্জামান বইটি লেখার প্রেক্ষাপট, উদ্দেশ্য ও বিষয়বস্তু সম্পর্কে উপস্থিত অতিথিদের অবহিত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, মাওলানা আ ন ম সামছুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলের শীর্ষ নেতারা।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, বইটি পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলবে এবং দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ গঠনে দিকনির্দেশনা দিতে সক্ষম হবে।